কালিগঞ্জে জলাবদ্ধতা নিরসনে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সাথে এ্যাসিল্যান্ডের মত বিনিময়

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলী কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন পরিষদের জলাবদ্ধতা নিরসনে চেয়ারম্যান, সচিব ও সদস্যদের সাথে মতবিনিময় করেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের আমন্ত্রনে সোমবার (১৩ মার্চ) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মত বিনিময় কালে তিনি ইউনিয়ন পরিষদের বর্তমান সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা নিরসন ও অবৈধ খাল দখল এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের কথা শোনেন, কিছু লোক অবৈধভাবে খাল দখল করে রাখার কারণে প্রতিবছরই অতিবৃষ্টিতে ইউনিয়নে জলবদ্ধতা সৃষ্টি হয় জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয় এবং বহু সম্পদের ক্ষতি হয়। তিনি জলবদ্ধতা নিরশনে যা করণীয় তা সার্বিকভাবে সমাধানের আশ্বাস প্রদান করেন।এরপর তিনি ইউনিয়ন পরিষদের বিগত এক বছরের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং ইউনিয়ন পরিষদ চত্বরের নির্মিত দৃশ্যমান স্থাপনা- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, ইউনিয়ন পরিষদের সেবা নিতে আগত জনগণের বিশ্রামের জন্য সুন্দর গোল ঘর নির্মাণ, সাইকেল ও মোটর সাইকেল গ্যারেজ তৈরি, পুকুর খনন, অজুখানা নির্মাণ, সুপেয় পানির প্লান নির্মাণ, পুকুরের পাশ দিয়ে রাস্তা ও বসার জায়গা নির্মাণ, জনগণের সেবার মান ত্বরান্বিত করতে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রকে দ্বিতল ভবন থেকে নিচতলে স্থাপন, সমগ্র ইউনিয়ন পরিষদ চত্বর কে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, ইউনিয়ন পরিষদ চত্বরে ফুলের বাগান তৈরি, ডিজিটাল সাইনবোর্ড স্থাপন, প্রত্যেকটা কক্ষের সম্মুখে পদবিসহ নাম ফলক এবং চলমান প্রাচীর ও গেটের কাজ দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন এবং প্রশংসা করেন।

এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, ইউপি সচিব নাসরিন আক্তার, ইউপি সদস্য আরিজুল ইসলাম, রহমত আলী, মোদাচ্ছের রহমান, নূর মোহাম্মদ বাছা মোল্লা, আবু হাসান, দেবাশীষ ঘোষ, আব্দুল জলিল, আবু তাহের, প্রমিলা রানী মন্ডল, মেহেরুন সুলতানা, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এরপর তিনি মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের সাথে মত বিনিময় করেন।


কালিগঞ্জে জলাবদ্ধতা নিরসনে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সাথে এ্যাসিল্যান্ডের মত বিনিময়

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles