সাতক্ষীরা কালিগঞ্জে দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল এন্ড কলেজে নবীন বরন অনুষ্ঠিত।

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল এন্ড কলেজের নবীন বরন ও সাংস্কৃতিক বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান। সোমবার (১৩ই মার্চ) বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কহফিল অরা সজল এর সভাপতিত্বে ও দক্ষিণ শ্রীপুর কুশলিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু রায়হান সিদ্দিকি এর সঞ্চালনায় নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

তিনি বক্তব্য বলেন দেশ ও জনগনের কল্যাণে বঙ্গবন্ধু কণ্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার সফল ভাবে কাজ করে চলেছেন।সকল সেক্টরে বর্তমান সরকার ব্যাপকভাবে উন্নয়ন করে চলেছে আমরা সকলেই মিলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।তাহলেই এই উন্নয়নের ধারবাহিকতা বজায় থাকবে। নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দ্যেশে তিনি বলেন শুধু পাঠ্য বইয়ের ভরসায় থাকলে চলবে না।তোমাদেরকে অবশ্যই বেশি বেশি সাধারণ জ্ঞ্যানে অভিজ্ঞতা অর্জন করতে হবে।আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি।৪ নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু গোবিন্দ মন্ডল।কুশুলিয়া দক্ষিণ শ্রীপুর স্কুল এন্ড কলেজের অধ্যাপক আনিছুর রহমান।কুশুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম,কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ রাসেল হোসেন প্রমূখ। সহ অত্র কলেজের প্রভাষক, শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী এবং অনুষ্ঠানের মাধ্যমে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারকে সংবর্ধনা প্রদান করা হয়। আলোচনা সভাশেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


সাতক্ষীরা কালিগঞ্জে দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল এন্ড কলেজে নবীন বরন অনুষ্ঠিত।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here