লালমনিরহাটে মাদক নির্মূলে ব্যতিক্রমী উদ্যোগ

মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট

“কৌতূহলে মাদক নিলে জীবন হবে অর্থহীন, পরিবারে নেমে আসবে দুর্দশা সীমাহীন” লালমনিরহাট জেলা ভারতের একটি সীমান্তবর্তী অঞ্চল। এই জেলার নিকটবর্তী ভারতের সীমানা হওয়ায়, খুব সহজে দেখা মেলে মাদকের। মাদকের ভয়াল থাবা থেকে নতুন প্রজন্ম কে সুরক্ষা নিশ্চিত করতে এবং অভিভাবকের সচেতনতা বৃদ্ধি করতে একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়। লালমনিরহাট জেলা শহরের রসুলপুর এলাকায় স্থানীয় অবিভাবকদের সাথে ওঠান বৈঠকে আলোচনা সভায় অংশ নেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তরুণ প্রজন্মের বিশ্বস্ত অভিভাবক মো: সাখাওয়াত হোসেন সুমন খান। এ সময় সদর উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান মো: কামরুজ্জামান সুজন উপস্থিত ছিল।

সাখাওয়াত হোসেন সুমন খান অভিভাবকের উদ্দেশ্য বলেন, এখন ঘরে ঘরে মাদকের ছয়লাপ, আপনাদের সচেতন হতে হবে। আপনাদের সন্তানরা কোথায় যায়, কার সাথে মিশে, এ সব বিষয়ে খেয়াল রাখতে হবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কামরুজ্জামান সুজন বলেন, আপনারা- আমরা সবাই মিলে সচেতন হলে মাদক সমাজ থেকে নির্মূল করা সম্ভব। এ সময় অভিভাবকরা রাজনীতিবিদ ও জন প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন। এ রকম উদ্যোগ গ্রহণ করবার জন্য অভিভাবক সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। এই ওঠান বৈঠকে আর ও উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, তুখোড় মেধাবী ছাত্রনেতা মো: লুৎফর রহমান আওরঙ্গ।


লালমনিরহাটে মাদক নির্মূলে ব্যতিক্রমী উদ্যোগ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles