সাতক্ষীরা কালিগঞ্জের মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৩ সালের শিক্ষার্থীদের বিদায়ী সম্বর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা কালিগঞ্জের মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সম্বর্ধনা ও নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ উপলক্ষে আলোচনা কবিতা আবৃতি নাটক সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ বুধবার সকাল সাড়ে দশটায় বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের এস এস সি পরীক্ষাথীদের বিদায়ী সংবর্ধনা ও নবীন বরণ উপলক্ষে এক আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তহমিনা পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক আশিক মেহেদী বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিটির সদস্য আরিফুল ইসলাম, কার্তিক চন্দ্র ভাইয়া,আব্দুর রশিদ মুকুল, শেখ মশিউর রহমান, ৩৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার সেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিম হোসেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইফুল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মৃনাল কুমার কবিতা আবৃতি করেন সংগীত পরিবেশন বাবলু কুমার সেন সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন ও নাটক মঞ্চস্থ করে, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ হারুনর রশীদ পরে এসএসসি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাঃ রুহুল কুদ্দুস।


সাতক্ষীরা কালিগঞ্জের মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৩ সালের শিক্ষার্থীদের বিদায়ী সম্বর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles