
মোঃ জামাল উদ্দিন,কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
সিলেট জেলা যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আখতার আহমদের বড় ভাই কয়ছর আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদল। গত (১৭মার্চ) রাত ২.৩০ ঘটিকায় তিনি মৃত্যুবরণ করেন ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
বুধবার (২২ মার্চ) এক বার্তায় নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
সিলেট জেলা যুবদলের সভাপতি মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো.সম্রাট হোসেন বলেন- মরহুমের মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবার পরিজনদের মতো আমরাও গভীরভাবে সমব্যাথী। দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন তার শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।





