নড়াইলে অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

‘আমরা পেশাদারিত্বের স্মৃতিকে অক্ষুন্ন রাখি।’

একজন সৎ, চৌকস ও পেশাদার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ ২২ মার্চ (বুধবার) অপরাহ্ণে পুলিশ সুপারের কার্যালয় হতে আনুষ্ঠানিকভাবে তাকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন জনাব মোসা: সাদিরা খাতুন, সুযোগ্য পুলিশ সুপার, নড়াইল।

সম্প্রতি জনাব এস, এম, কামরুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), নড়াইল মহোদয়ের বরিশাল মেট্রোপলিটনে বদলি হয়েছে। তিনি দীর্ঘদিন যাবৎ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) হিসেবে নড়াইল জেলায় যথেষ্ট সুনাম, সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে কাজ করেছেন। এ সময় নড়াইল জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


নড়াইলে অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles