দেবহাটায় উদ্বোধন হলো মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর

আবু বক্কার সিদ্দিক,দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটায় আশ্রয়ন প্রকল্পের ঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীনদের জন্য মুজিববর্ষের এই উপহারগুলি উদ্বোধন করেন। এসময় ভার্চুয়ালী দেবহাটার সাথে যুক্ত ছিলেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ রুহুল হক। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প সকল ভূমিহীন ও গৃহহীনকে ঘর দেয়ার এই প্রকল্পটি মুজিববর্ষে চলমান রয়েছে।

প্রধানমন্ত্রী দেশের সকল মানুষকে একটি আবাসস্থল দেয়ার যে ঘোষনা দিয়েছেন তারই সফল বাস্তবায়ন এই আশ্রয়ন প্রকল্প। দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। সে উপলক্ষ্যে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরার এডিসি রাজস্ব কাজী আরিফুর রহমান, দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি. এম স্পর্শ, দেবহাটা উপজেলা প্রকৌশলী শোভন সরকার, দেবহাটা পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিসের এজিএম জহিরুল ইসলাম, দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ অহিদুজ্জামান, দেবহাটা জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক কে.এম রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এসময় দেবহাটা উপজেলায় ৮৫টি নতুন ঘর ও পূর্বে নির্মিত ঘরসহ মোট ১৬২টি ঘর প্রধানমন্ত্রী উদ্বোধন করেন।প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে দেবহাটা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষনা করা হয়।


দেবহাটায় উদ্বোধন হলো মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles