শিল্পকলা একাডেমির পরিচালক হলেন গৌরীপুরের কৃতিসন্তান জ্যোতিকা জ্যোতি

0
143

মোঃ মনিরুল ইসলাম খান,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

গত ১৪ মার্চ গৌরীপুর, ময়মনসিংহের কৃতি-সন্তান জ্যোতিকা জ্যোতিকে শিল্পকলা একাডেমির পরিচালক করে জনপ্রসাশন মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপন জারি হয়। অভিনয় শিল্পী ও সংস্কৃতিমনষ্ক ব্যক্তি জ্যোতিকা পাল জ্যোতি কে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ২ বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়। এতে খুশি হন গৌরীপুরে বসবাসরত জ্যোতির, মা পূর্ণিমা পাল এবং বাবা নিতাই চন্দ্র পাল।

জ্যোতিকা জ্যোতি বাংলাদেশের স্বনামধন্য অভিনয় শিল্পী, তিনি অনেক জনপ্রিয় নাটক, সিনেমায় অভিনয় করেছেন। সম্পৃতি জাতীয় চলচিত্র পুরষ্কার প্রাপ্ত লাল মোড়গের ঝুটি চলচিত্রে দিপালী চরিত্রে অভিনয় করেন এই শিল্পী। যা দর্শক মনে অন্যান্য জায়গা করে নেই। এছাড়াও অতীতে জ্যোতির অভিনীত আরো অনেক চলচিত্র জাতীয় চলচিত্র পুরষ্কার পাই। জ্যোতিকা জ্যোতির সাফল্যে গৌরীপুরবাসী আনন্দিত। গৌরীপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে সামাজিত যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও ভালবাসা জানিয়েছেন। এলাকাবাসীর ভালবাসা নিয়েই কাজ করে যাচ্ছেন এই গুণী শিল্পী।


শিল্পকলা একাডেমির পরিচালক হলেন গৌরীপুরের কৃতিসন্তান জ্যোতিকা জ্যোতি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here