ভোক্তার জালে ফল বিক্রেতারা, ঠোঙার ওজনই ১০০-২৫০ গ্রাম!

0
82

অনলাইন ডেস্ক

বগুড়ায় কাগজের ঠোঙায় ওজন জালিয়াতি করায় দুই ফল ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টার দিকে শহরের কাঠালতলায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, রমজান মসের প্রথম দিনে শহরের কাঠালতলা বাজারে অভিযান চালানো হয়। এই সময় রাজা ফল ভান্ডারের মালিক মো: রাজাকে ৫ হাজার ও আলি ট্রেডার্সের মালিককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, তারা উভয়েই খুচরা ফল ব্যবসায়ী। ফলের সঙ্গে ওজন করে দেওয়া কাগজের ঠোঙার নিচে পৃথক কাগজ দিয়ে দেন তারা। তখন ওই ঠোঙার ওজন ১০০ থেকে আড়াইশ গ্রাম হয়ে যায়। রাজা ফল ফান্ডার এ আলি ট্রেডার্সে এই জালিয়াতির প্রমাণ পাওয়ায় তাদের জরিমানা করা হয়েছে।


ভোক্তার জালে ফল বিক্রেতারা, ঠোঙার ওজনই ১০০-২৫০ গ্রাম!

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here