শরীয়তপুরে স্বাধীনতা দিবস উদযাপন

0
66

শরীয়তপুর জেলা প্রতিনিধি

মহান স্বাধীনতা দিবসে শরীয়তপুর জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন সহ আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা।

রবিবার (২৬ মার্চ) ভোর ৬টা ১ মিনিটে ২১ বার তোপধ্বনি দেয় পুলিশের একটি দল। এর পাশাপাশি ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

স্মৃতিসৌধের বেদিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন শরীয়তপুর জেলা প্রশাসক পারভেজ হাসান। এরপর শরীয়তপুর পুলিশ সুপার সাইফুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবিদুর রহমান খোকা শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার প্রমুখ পুষ্পস্তবক অর্পণ করেন।


শরীয়তপুরে স্বাধীনতা দিবস উদযাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here