দেবহাটায় পুলিশের অভিযানে বিশেষ ২জন আসামি আটক

এ বি সিদ্দিক,দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত ১ জন ও সিআর ওয়ারেন্টভুক্ত ১জন আসামীসহ মোট ২ জন আসামী গ্রেফতার হয়েছে।

আটককৃতদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ২৮/০৩/২০২৩ ইং তারিখ, এসআই (নিঃ) শরিফুল ইসলাম, এসআই (নিঃ) শোভন দাশ সঙ্গীয় ফোর্সসহ জিআর-২৫৫/২০ (সাতঃ), এর আসামী চালতেতলা গ্রামের মৃত গহর আলী গাজীর ছেলে আজিজুল ইসলাম গাজী (২৯), এবং সিআর-৩০৯/২২ এর আসামী আষ্কারপুর কামকাটিয়া গ্রামের মইনউদ্দীন ডালিমের ছেলে আব্দুল হক ডলি(৫০) কে গ্রেফতার করেন। আসামীদ্বয়কে ইং-২৮/০৩/২৩ খ্রিঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।


দেবহাটায় পুলিশের অভিযানে বিশেষ ২জন আসামি আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here