ঠাকুরগাঁওয়ে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে আটক ৪

0
82

অনলাইন ডেস্ক

ঠাকুরগাঁওয়ে পর্নোগ্রাফি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ৪ যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত ২৯টি ল্যাপটপ জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, নওগাঁ জেলার পত্নীতলা থানার মোবারকপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে তৌহিদ রেজা (২২), ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ঝাড়গাঁও গ্রামের আবুল কালামের ছেলে ওমর ফারুক (২২), একই থানার এলাকার ঘনিবিষ্ঠপুর গ্রামের জব্বার আলীর ছেলে আরিফুল ইসলাম (২৩) ও সেনিহারী গ্রামের বদিরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২০)।

গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সদর থানার ওসি কামাল হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যাম থেকে নগ্নছবি ও ভিডিও সংগ্রহ করে তারা পর্নোগ্রাফি তৈরি করে পুনরায় সামাজিক মাধ্যমে আপলোড ছড়িয়ে দিতো। তাদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।


ঠাকুরগাঁওয়ে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে আটক ৪

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here