কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান

0
92

এ বি সিদ্দিক,দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) ১৪ই রমজান কুলিয়া আঞ্চলিক প্রেস ক্লাবের কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুলের সঞ্চালনায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দেবহাটা থানার ইন্সপেক্টর (তদন্ত) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম, দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সাবেক জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা, কুলিয়া বাজার কমিটির সভাপতি ইমাদুল ইসলাম ও সাধারন সম্পাদক আব্দুস সামাদ, সাতক্ষীরা টুডের সম্পাদক ও প্রকাশক আবু হুরায়রা।

এসময় আরোও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আমিরুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক আবীর হোসেন লিয়ন, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম, কোষাধ্যক্ষ রমজান মোড়ল, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম বাদল, ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক রুহুল আমিন মোড়ল, কার্য নির্বাহী সদস্য হিরন কুমার মন্ডল, মনজুর কাদির, তাসকিন আহমেদ শাওন, মহিউদ্দীন আহমেদ লাল্টু, আবু বক্কার সিদ্দিক, সাংবাদিক রুহুল আমিন প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল ফেরদাউস আলফা।


কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here