
শাহ্ আলম মাসুম,বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৭ নং আমজানখোর ইউনিয়নের হরিণমারি বাজার সংলগ্ন জামে মসজিদের টাইলস বসানোর কাজের শুভ উদ্বোধন করলেন
ঠাকুরগাঁও দুই আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো:দবিরুল ইসলাম এমপির সুযোগ্য বড় সন্তান ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সমীর উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জননেতা জনাব মোঃ মাজারুল ইসলাম সুজন।আজ ১১/৪/২৩ইং তারিখ রোজ মঙ্গলবার ঠাকুরগাওয়ের হরিনমারী জামে মসজিদের উন্নয়নের জন্য অনুদানে ৫লক্ষ টাকার চেক বিতরণ করেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে তিনি বর্তমান সরকারের নানা উন্নয়নের চিত্র তিনি তুলে ধরেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের কাজ চলমান রয়েছেন তারি ধারাবাহিকতায় আমার পিতা আলহাজ্ব মোহাম্মদ দবিরুল ইসলাম এমপি মহোদয়ের পক্ষ থেকে ঠাকুরগাঁ দুই আসনের প্রত্যেকটি ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা অনুদান দিয়ে আসছি যতদিন আওয়ামী লীগ সরকার রয়েছে ততদিন উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং আমজানখোর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব মোঃ লাজিব উদ্দিন কালঠু ৭নং আমজানখোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক জনাব মোঃ আকালু ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি জনাব মোঃ আশরাফুল হক ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জনাব মোঃ জাহাঙ্গীর আলম সাজু ইউনিয়ন আওয়ামী সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আবদুল লতিফ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জনাব মোঃ আব্দুল মতিন ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য জনাব মোঃ নইবুল হক উপজেলা তাঁতিলীগের সভাপতি জনাব মোঃ সাদেকুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ কামরুজ্জামান সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ রকিবুল সুলতান রাসেল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জনাব মোঃ মনসুর আলম ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ সাহাজাত আলী ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ কফিজুল হক বাবু আমজানখোর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আবদুর রাজ্জাক আমজানখোর ইউনিয়ন তাঁতিলীগের সভাপতি জনাব মোঃ বেলাল হোসেন হরিণমারী আন্তঃক্রিয়া যুব কিশোর সংগঠনের সভাপতি মোঃ বাদল হাসান প্রমুখ
মসজিদ কমিটির সদস্য বৃন্দ এবং সকল ইলেকট্রনিক মালটিমিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ গন্যমান্য ব্যাক্তি বর্গ এসময় উপস্থিত ছিলেন।













