
মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ
বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী সাগর তালুকদারের আজ ৩৪ তম জন্মদিন। ১৩ই এপ্রিল ১৯৮৯ ইং ও ৩০ চৈত্র ১৩৯৫ বঙ্গাব্দ, গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের সিধলা গ্রামে জন্মগ্রহণ করেন এই গুণী শিল্পী। পিতা মৃত ডাঃ আঃ জলিল এবং মাতা মোছাঃ রাবিয়া আক্তারের একমাত্র সন্তান সাগর।
ছোটবেলা থেকেই গানের প্রতি তার আগ্রহ। এই আগ্রহ থেকেই দূর দূরান্তের অনেক সংগীত গুরুর কাছ থেকে তিনি তালিম নেন। তার মধ্যে উল্লেখযোগ্য “ইমন তালুকদার, সুনিল কর্মকার, বারি সিদ্দিকী, সফি মন্ডল, ইব্রার টিপু, এসআই টুটুল” সহ আরো অনেক গুণী শিল্পী।
গ্রাম থেকে শহরে বিভিন্ন প্রোগ্রামে গান গাইতে গাইতে এক সময় তিনি মিউজিক ভিডিও বের করার সিদ্ধান্ত নেন। জি সিরিজের ব্যানারে “বাজি” শিরোনামে তার প্রথম মিউজিক ভিডিও জনপ্রিয়তা পেলে তাকে পিছনে ফিরে থাকাতে হয়নি। দেশের জনপ্রিয় বিভিন্ন টিভি তার সংগীত পরিবেশনা করে, তার মধ্যে অন্যতম “আর টিভি, গান বাংলা, চ্যানেলআই, মাছরাঙা, বিটিভি” সহ বেশ কিছু টিভি চ্যানেল। এবং শাপলা মিডিয়ার প্রযোজনায় ” জ্বলছি আমি” সিনেমার টাইটেল গান দিয়ে প্লেবেক করানো হয় সাগর তালুকদারকে দিয়ে। গানটির সংগীত পরিচালনা করেন শামিম মাহমুদ। সিনেমাটির পরিচালনা করেছেন রাজু চৌধুরী।
তিনি প্রায় শতাধিক গানে কন্ঠ দিয়েছেন। জনপ্রিয় অনেকগুলো ইউটিউব চ্যানেলে তার মিউজিক ভিডিও রিলিজ হয়। সম্প্রতি তার গাওয়া ময়মনসিংহ গীতিকা থেকে “নয়াবাড়ি” শিরোনামে গানটি ব্যাপক সাফল্য লাভ করে। ইউটিউবে মাত্র ৪ মাসে গাণটি ১ মিলিয়ন + ভিউ এবং টিকটকে দেশ-বিদেশে জনপ্রিয়তা লাভ করেছে।
তাছাড়া সাগর তালুকদারের জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম “কি মায়া, রঙ্গিলা ঘুড়ি, সাই কোম্পানির গাড়ি, তুমি চাইলেই, বাজি, একটা চাকরি চাই, একা থাকার জ্বালা, তার সাথে জীবন যাপন, চইলা গেলা বন্ধু তুমি, সর্বনাশ, কলিজায় দাগা দিলি, তোমার বিষের ছুরি, কোনটা সাদা কোনটা কালা, খবর লওনের মানুষ নাই, কইছিলা আমার হইবা, প্রেমের কাঙ্গাল” সহ ইত্যাদি আরো জনপ্রিয় গান।










