ভোলার তজুমদ্দিনে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার পেলেন ৮০ বছরের এক বৃদ্ধ নারী 

ওসমান ফারুক চাঁদপুর ইউনিয়ন প্রতিনিধি:

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার ৮০ বছরের বৃদ্ধ নারী প্রধানমন্ত্রীর দেওয়া উপহার পেলেন,সূত্রে যানা যায় ভোলা তজুমদ্দিন উপজেলা ৩নং চাঁদপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ডে গুরিন্দা বাজারের দক্ষিণ পাসে বেড়িবাঁধে বাসিন্দা ! নাম মোসাঃ নূরজাহান বেগম (৮০) নামক এই বৃদ্ধা নারী, প্রায় ৪০ বছর ধরে সঙ্গীহীন? আপন’জন বলতে একটি ছেলে ও তিনটি মেয়ে আছে । তারা কেউ এই বৃদ্ধার খোঁজ খবর রাখে না। বেঁচে থাকার জন্য মানুষের মৌলিক চাহিদা আছে। তার মধ্যে দুটি খুবই গুরুত্বপূর্ণ খাদ্য এবং বাসস্থান। বর্তমানে এই বৃদ্ধার দুইটার কোনটাই নেই। তার বেঁচে থাকার জন্য খাদ্য এবং বাসস্থান খুবই প্রয়োজন। এই বৃদ্ধা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে তার জীবিকা নির্বাহ করে। দিনশেষে মাথার উপরে ছায়া’টা ঠিক নেই, একটি বাসস্থান এখন খুব প্রয়োজন।তাই এমন কোনো ভাই যদি থাকেন তাকে একটি বাসস্থান করে দেই তাহলে তার জন্য দোয়া করবেন বলেছেন । এবং সেই সাথে ৩নং চাঁদপুর ইউনিয়নের সকল জনপ্রতিনিধির কাছে সহযোগিতা চেয়েছেন ৮০ বছরের এই বৃদ্ধ মহিলা । কীন্তু কোথায় সুযোগ না পেয়ে আমার প্রতিনিধি ওসমান ফারুককে বললে তিনি বিষয়টি তার ফেসবুকে পোষ্ট করেন ৷ ঘটনাটি ভোলা ৩ আসনের সংসদ জননেতা আলহাজ্জ নুরুন্নবী চৌধুরী শাওন তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি দেখার জন্য এবং প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া জন্য নির্দেশ করেন ৷ উপজেলা নির্বাহী অফিসার ঘটনাটির সত্যতা প্রমান পেয়ে সাথে সাথে ঐ বৃদ্ধ মহিলার সাথে দেখা করেন এবং ওনার ঘড় তৈরি করে দেওয়া সহ যাবতীয় সকল দায়িত্ব নেওয়ার ব্যাবস্থা করেন এতে বৃদ্ধ নারী অনেক খুশি হয়েছে এবং ভোলা ৩ আসনের সংসদ ও উপজেলা নির্বাহী অফিসারকে মন থেকে দোয়া করেছেন এবং সেই সাথে এই মহৎ কাজটির জন্য দৈনিক স্বাধীন বাংলাদেশের খবর পত্রিকা পরিবারের পক্ষ থেকে আমরা মাননীয়ন সংসদ,উপজেলা নির্বাহী অফিসার সহ যিনি ফেসবুক থেকে ঘটনাটি পোষ্ট করে এতবড় সহযোগিতার সুযোগ করে দিলেন সেই ওসমান ফারুককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ৷


ভোলার তজুমদ্দিনে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার পেলেন ৮০ বছরের এক বৃদ্ধ নারী 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here