
মোঃ জিয়াউল হক,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে সরকারি ও এমপিওভূক্ত মাধ্যমিক বিদ্যালয়ে ৯ম ও ১০ম শ্রেনীতে অধ্যয়নরত ১ম তিনজন মেধাবী শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জনশুমারী ও গৃহগণনা-২০২১ প্রকল্পের ট্যাবলেট বিতরণ করা হয়। সোমবার ( ১৭ এপ্রিল ২০২৩) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের তত্বাবধানে এ ট্যাবলেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. আল আমিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বর্তমান সাংসদ, জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা জনাব, আ.স.ম ফিরোজ উপজেলার ৫৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩২৪ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ট্যাবলেটসমূহ তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, ট্যাবলেট ভালো কাজে ব্যবহার করতে হবে। ট্যাবলেটের মাধ্যমে বাড়িতে বসে পড়াশোনা করে লেখাপড়ার মান বাড়াতে হবে। প্রধানমন্ত্রী যে উদ্দেশ্যে এটা উপহার দিয়েছেন তা বাস্তাবায়নে সচেষ্ট থাকতে হবে।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নূরনবীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিচুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল হক, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক আনিচুর রহমান, পরিসংখ্যান অফিসার মো. সবুজসহ আরো অনেকে।













