
মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে দুঃস্থ অসহায়দের মাঝে জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবিরের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) দুপুর ১২ টায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান জেলা প্রশাসনের প্রতিনিধি হিসাবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালীর উপস্থিতিতে ইউনিয়নের ১০০ জন দুঃস্থ অসহায় ব্যক্তির হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। ঈদ সামগ্রীর মধ্যে সিমাই, চিনি, দুধ, নুডুলস ও তেল ছিল। ইউপি সচিব খাইরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে মহিলা মেম্বার ও মেম্বারবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার প্রতাাপনগরে মুজিব শতবর্র্ষের চলমান নির্মাণ কাজ পরিদর্শন করেন।













