
মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি প্রেসক্লাবে ইফতার মাহফিল ও মৃত সাংবাদিকদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) বাদ আছর প্রেসক্লাব নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস কে হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মু. ইয়ানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, থানা অফিসার ইনচার্জ মু. মমিনুল ইসলাম পিপিএম, মেডিকেল অফিসার ডাঃ শহীদুল্লাহ, ডাঃ আব্দুর রহমান, ডাঃ নাহিয়ান হাবিব, পুলিশ পরিদর্শক (তদন্ত) মু. রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল হান্নান, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মশিউল হুদা তুহিন, যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, কৃষকলীগের সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলী, ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান মনিরুজ্জামান মন্টু, প্রধান শিক্ষক আব্দুর রহিম, জেলা বিডিএমএ’র সভাপতি শাহিনুর আলম শাহীন, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি রফিক আহমেদ। অনুষ্ঠানে আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, সাবেক সভাপতি জিএম আল ফারুক, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম, সহ-সভাপতি সচ্চিদানন্দ দে সদয়, দপ্তর সম্পাদক এম. হাবিবুল্লাহ বিলালী, প্রচার ও ক্রীড়া সম্পাদক হাসান ইকবাল মামুন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক প্রভাষক আশিকুর রহমান আশিক, সদস্য গোলাম মোস্তাফা, বাহবুল হাসনাইন, বোরহান উদ্দীন বুলু, সোহরাব হোসেন, প্রভাষক শাহাদাত হোসেন টিটল, মাসুদুর রহমান, ডাঃ শাহাজাহন হাবিব, জগদীশ চন্দ্র সানা, ফায়জুল কবির, ইয়াছিন আরাফাত, শেখ বাদশা, জাকির হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, সহ-সভাপতি এমএম সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক বিএম আলাউদ্দীন, সাংবাদিক ড্যানিস, আসলাম হোসেন লিংকন প্রমুখ। ইফতার পূর্ব দোয়ানুষ্ঠানে মরহুম সাংবাদিক ডাঃ আবুল বাশার, স.ম জালাল উদ্দীন ও মামুনুর রশিদ সহ সকল মৃত. সাংবাদিকদের রূহের মাহফিরাত কামনায় করে দোয়া পরিচালনা করেন, উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ আব্দুল গফ্ফার।













