আশাশুনিতে র‌্যাবের হাতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার-১

0
50

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনিতে র‌্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ একজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) ভোররাতে উপজেলার আনুলিয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৬ স্পেশাল কোম্পানি খুলনার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আনুলিয়া ইউনিয়নের মীরজাপুর গ্রামের আইয়ুব আলী সরদারের ছেলে মোঃ আরিফ বিল্লা (২৭) কে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম এরিপোর্ট লেখা পর্যন্ত জানান, আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর কাজ প্রস্তুতি চলছে।


আশাশুনিতে র‌্যাবের হাতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার-১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here