নড়াইলে ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

0
81

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

মাদক মামলায় ২ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে নড়াইল সদর থানা পুলিশ। সে অত্র উপজেলার নাওরা গ্রামের কাজী আফজাল হোসেনের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৫ এপ্রিল দুপুরে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মোঃ আতিক সঙ্গীয় ফোর্সসহ আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।


নড়াইলে ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here