লোহাগড়ায় ২ গ্রুপের সংঘর্ষে চিকিৎসা নিতে আসা মহিলা জরুরী বিভাগের সামনে থেকে পুনঃ হামলার শিকার।

0
110

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামে ছেলের সামনে মায়ের স্পর্শকাতর জায়গায় হাত ও অকথ্য ভাষায় গালিগালাজ ও এলোপাতাড়ি মারপিটের ঘটনা ঘটিয়েছে একই গ্রামের কিছু সন্ত্রাসী বাহিনী। শাহাদাত শেখ গ্রুপের ইন্দ্রন দাতার নেপথ্যে রয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ বোরহান উদ্দিন,কোলা গ্ৰামে একটি ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসা কে উচ্ছেদ করে রাস্তা তৈরি করার লক্ষেই মুলত ঘটে যাওয়া ঘটনার সূত্রপাত বলে জানা যায়।

মায়ের প্রতি নেক্কারজনক ঘটনাটিকে ছেলে সহ্য করতে না পেরে, ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাম পায়ের রগ কর্তন করেছে, ঘটনার সাথে জড়িত অভিযোগে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। বর্তমান ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের ও আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে উপজেলার কোলা গ্রামের মাহাবুর শেখ ও হিমা খাঁ সমর্থিত লোকজনদের সাথে একই গ্রামের শাহাদত শেখ সমর্থিত লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব সংঘাত চলে আসছে। এর জের ধরে ঈদের পরের দিন গত রোববার (২৩ এপ্রিল) বিবাদমান ওই দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার পর ওইদিন সন্ধ্যায় লোহাগড়া থানা পুলিশের নির্দেশনায় বিবাদমান দুটি পক্ষ দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হবে না মর্মে পুলিশের নিকট মুচলেকা প্রদান করে।

কিন্তু সোমবার (২৪ এপ্রিল) দুপুর একটার দিকে ওই গ্রামের শাহাবুদ্দিন ওরফে সাহেব মোল্লার স্ত্রী নার্গিস বেগম (৪০) বাড়ি থেকে কিছুটা দূরে নদীতে গোসল করতে গেলে তার ছেলে তানভীর হাসানের সামনে তার মায়ের স্পর্শকাতর জায়গায় হাত সহ অশ্লীল কথাবার্তা, গালিগালাও এলোপাতাড়ি মারপিট করে আহত করে প্রতিপক্ষের শেখ সাজ্জাদ, আনিস, নাহিদ, নাসিম রুবেল সহ আরো অনেকে। পরে নার্গিস বেগমের ছেলে তানভীর হাসান মায়ের এমন দৃশ্য সহ্য করতে না পেরে শে সহ আরো কয়েকজন মিলে বাড়ি থেকে দা নিয়ে শেখ সাজ্জাদ কে পেয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখন করে।আহত সাজ্জাদ ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম মুজিবর শেখের ছেলে। পরে আহত নার্গিস বেগম ও তার ভাবি রিক্তা বেগম কে চিকিৎসার জন্য লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে, স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসার পর আবার ও স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে থেকে নার্গিস ও রিক্তা বেগমকে আনিস, নাসিম, নাহিদ, রাঙ্গা আবারও এলোপাতাড়ি মারপিট করে। আহত নার্গিস বেগম এখন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন গণমাধ্যমকর্মীদের জানান, ওই গ্রামের এক পক্ষের মৃত সিরু শেখের ছেলে ইসরাফিল শেখ (৪৮) কে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


লোহাগড়ায় ২ গ্রুপের সংঘর্ষে চিকিৎসা নিতে আসা মহিলা জরুরী বিভাগের সামনে থেকে পুনঃ হামলার শিকার।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here