রায়পুরায় ঈদের আমেজে ঘুরতে গিয়ে রক্তাক্ত যুবক

0
91

তাছলিমা আক্তার,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের মল্লিকপুর এলাকায় ঈদ উপলক্ষে এক সহপাঠির সাথে ঘুরতে যায় চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে হিমেল মিয়া (১৮)। মল্লিকপুর এলাকায় পৌছালে ঐ এলাকার কয়েকজন বখাটের সামনে পড়ে হিমেল তখন তারা হিমেলের গ্রামের নাম জিজ্ঞেস করে এবং নাম বলা মাত্রই তাঁকে ঐ বখাটেরা হিমেল কে টাকশাল ছুরি সহ দেশীয় অস্র দিয়ে উপর্যুপরি আঘাত করলে সে রক্তাক্ত অবস্থায় পড়ে ছটফট করতে থাকলে এলাকবাসীর সহযোগিতায় প্রথমে তাকে রায়পুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ঢাকার একটি হাসপাতালে রেফার্ড করে।ডাক্তার বলেন – তার ডান চোখটি দিয়ে হয়ত আর সে আলো নাও দেখতে পারে, সে পেশায় একজন কলা ব্যবসায়ী। গত রবিবার (২৩ এপ্রিল) বিকালে এ ঘটনাটি ঘটে। এব্যাপারে হিমেলের পরিবার রায়পুরা থানায় একটি অভিযোগ দায়ের করে। এসআই মাহমুদুল হক জানান- জরুরি কাজে ব্যাস্ত থাকায় তদন্ত করতে একটু বিলম্ব হলো।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


রায়পুরায় ঈদের আমেজে ঘুরতে গিয়ে রক্তাক্ত যুবক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here