লালমোহনে শালিস বৈঠকে স্ত্রী ও শ্যালককে পিটিয়ে আহত করেছে লম্পট স্বামী

জসিম মাতাব্বর,বিশেষ প্রতিনিধি ভোলা

লালমোহনে স্ত্রী সন্তান নির্যাতনের শালিস বৈঠক উল্টো লম্পট স্বামী অতর্কিত হামলায় চালিয়ে স্ত্রী ও শ্যালককে আহত করার ঘটনা ঘটেছে। গুরুত্বর আহত ভুক্তভোগী নারী ও তার ভাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেলে পৌর শহরে স্থানীয় বশির উকিলের বাসায় এ ঘটনা ঘটে।

অভিযোগে প্রকাশ, লালমোহন পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড জমাদার বাড়ির বাসিন্দা আলাউদ্দিনের মেয়ের সঙ্গে ফরাজগঞ্জ ৭নং ওয়ার্ডের ইয়ামিনের সাথে সাত বছর পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে যৌতুকের দাবীতে মারপিট করলেও পরে তা সমাধান হয়। বিপত্তি ঘটে ইয়ামিনের দ্বিতীয় বিয়ের ঘটনা প্রকাশ হওয়ার পর। ছয় মাস পূর্বে ইয়ামিনের বিয়ের ঘটনা জানাজানি হলে পারিবারিক কলহ সৃষ্টি হতে থাকে যা সবশেষে স্ত্রীকে বেদরক মারপিটের মধ্য দিয়ে শালিস বৈঠকে পর্যন্ত গড়ায়। শুক্রবার বিকেলে পৌর শহরে বশির উকিলের বাসায় এ নিয়ে শালিস বৈঠকে সব সমাধানে বসলে হটাৎ করে ইয়ামিন তার বউয়ের উপর হামলা চালায়। বোনের উপর হামলা বাধা দিতে গেলে শ্যালককেও পিটিয়ে গুরুত্বর আহত করে লম্পট ইয়ামিন। পরে ওই দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হামলার সময় ইয়ামিন আসমার হলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলে জানান ভুক্তভোগী আচমা। তবে ইয়ামিন ভোলা বারের জুনিয়র (শিক্ষানবিশ) উকিল হয়ে এরকম ন্যক্কার জনক ঘটনা কিভাবে করতে পরল সে কারনে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে ইয়ামিনের শশুর আলাউদ্দিন। অভিযুক্ত ইয়ামিনকে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


লালমোহনে শালিস বৈঠকে স্ত্রী ও শ্যালককে পিটিয়ে আহত করেছে লম্পট স্বামী

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles