কৃষকের ডাল তুলে দিলেন পবিপ্রবির ছাত্রলীগ

0
66

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

পটুয়াখালীর দুমকিতে মুগডাল তোলা নিয়ে শ্রমিকের সংকট এবং বিপাকে কৃষক। এমন পরিস্থিতিতে শুক্রবার(৫ই মে) বিকেলে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের সৈয়দ তরিকুল ইসলাম ও সৈয়দ আশরাফুল ইসলাম নামের দুই কৃষকের পাশে দাড়িয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা। ওই কৃষকদের প্রায় ৪০ শতাংশ জমির মুগ ডাল তুলে বাড়ি পৌঁছে দিয়েছেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন পবিপ্রবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মশিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রোমিও এবং শেরে বাংলা হল-১ এর সাবেক সভাপতি মোঃ মাহমুদুল হাসানসহ ১২/১৪ জন ছাত্রলীগের নেতাকর্মীরা।

উপকারভোগী কৃষক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, শ্রমিক সংকটের কারণে আমার জমির মুগডাল তুলতে পারছিলাম না। খুব চিন্তিত ছিলাম। ছাত্রলীগের ভাইয়েরা আমার জমির মুগডাল তুলে বাড়ি পৌঁছে দেওয়ায় আমি ব্যাপক উপকৃত হয়েছি।

আরেকজন উপকারভোগী কৃষক সৈয়দ তরিকুল ইসলাম বলেন, আমার জমির ডাল পেকে ঝরে যাচ্ছিল। আমার কোন লোকজন নাই। ছাত্রলীগের ছোট ভাইয়েরা আমার জমির ডাল তুলে দেয়াতে আমার দুশ্চিন্তা দূর হল। ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বাংলাদেশের অর্থনীতি বেগবান করতে কৃষকদের পাশে দাড়াতে পেরে আনন্দ প্রকাশ করে পবিপ্রবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রোমিও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক ভাইদের পোস্টের মাধ্যমে জানতে পারি যে, দুমকিতে কৃষকদের মুগডাল ঘরে তুলতে শ্রমিকের সংকট। তাই কৃষক বাচঁলে বাচঁবে দেশ এই স্লোগানকে সামনে রেখে প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় কৃষকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করি।

এবিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের সোনালী অতীতের কথা উল্লেখ করে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মশিউর রহমান বাবু বলেন, এ ধরনের জনকল্যাণমূলক কাজে ছাত্রলীগ অতীতের ন্যায় আগামী দিনগুলোতেও কৃষক তথা সাধারণ মানুষের পাশে থাকবে বলে আমার বিশ্বাস।


কৃষকের ডাল তুলে দিলেন পবিপ্রবির ছাত্রলীগ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here