কালোবাজারিদের হাত থেকে কবে মুক্তি মিলবে ঠাকুরগাঁওয়ের ট্রেণ যাত্রীদের?

0
65

মুঃ আঃ বারেক,বিশেষ প্রতিনিধী, ঠাকুরগাঁও

ট্রেনের টিকিট পাওয়ার জন্য কালোবাজারিদের হাত থেকে কবে মুক্তি মিলবে তা জনতে চাই ঠাকুরগাঁওয়ের সকল রেল যাত্রী।

ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনে টিকিট পেতে যাত্রীদের পোহাতে হচ্ছে সীমাহিন দূর্ভোগ। কাউন্টারে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই যাত্রীদের শুনতে হচ্ছে টিকিট নেই। অথচ কাউন্টারের সামনেই কালোবাজারিদের থেকে টিকিট পাওয়া যায়। এতে যাত্রীদের খরচ করতে হয় টিকিট মূল্যের ২/৩ গুণ বেশি টাকা। গতকাল সকাল ৮ টায় গিয়ে দেখা যায় টিকিট বিক্রি শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই সার্ভার থেকে সব টিকিট উধাও হয়ে যায়। লাইনে দাঁড়িয়েও টিকিট পাচ্ছেন না অনেকেই।

যাত্রীরা অভিযোগ করেন, স্টেশনের কিছু অসাধু কর্মচারী এবং স্টেশনের আশপাশের কিছু প্রভাবশালীরা মিলে একটি শক্ত টিকিট সিন্ডিকেট তৈরি হয়েছে। যাত্রীরা এই সিন্ডিকেট ভেঙে টিকিট প্রাপ্তির সহজলভ্যতার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করেছেন।


কালোবাজারিদের হাত থেকে কবে মুক্তি মিলবে ঠাকুরগাঁওয়ের ট্রেণ যাত্রীদের?

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here