
মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট।
সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য এএফসি অনুদ্ধ-১৭ ওমেন্স ফুটবল প্রতিযোগিতার বাছাই পর্বে খেলে আসা জাতীয় মহিলা ফুটবল দলের সুলতানা ও মুনকিকে সংবধনা দিয়েছে লালমনিরহাট জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তবতী প্রত্যন্ত গ্রাম কালীহাট। গত ১০ বছরে এই গ্রামটি থেকে প্রায় ৫০ জন খেলোয়াড় তৈরী হয়েছে।পৃষ্টপোষকতা ও অর্থনৈতিক অচ্ছলতার কারনে আবার অনেক খেলোয়াড় ঝড়েও গেছে। সেই গ্রামের সুলতানা ও মুনকি সিংগাপুরে অনুষ্ঠিতব্য এএফসি অনুদ্ধ-১৭ ওমেন্স কাপে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছেন। বৃহস্পতিবার বিকেলে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ প্রধান অতিথি থেকে সুলতানা,মুনকির হাতে ক্রেষ্ট ,ফুল ও প্রত্যেককে ১০ হাজার টাকার চেক প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফরোজা খাতুনের সভাপতিত্বে এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম মমিন, এনডিসি ফরিদ আল সোহান,জেলা ফুটবল এসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য,সাংবাদিক আনিছুর রহমান লাডলা,সাংবাদিক আব্দুর রব সুজন,আশিকুর রহমান ডিফেন্স,কোচ শরিফুল ইসলাম বক্তব্য রাখেন। সিঙ্গাপুরে খেলে আসা,বাংলাদেশ জাতীয় অনুদ্ধ-১৭ মহিলা ফুটবল দলের খেলোয়াড় সুলতানা ও মুনকি এ সময় অনুভুতি ব্যক্ত করে বলেন,আমরা কখনো প্লেনে উঠিনি। প্রথমবারের মতো প্লেনে উঠে ভালো লেগেছিলো। আমরা ভালো খেলেই সিঙ্গাপুরকে ৩-০ গোলে ও তুকিমিনিস্তান ৬-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি।আপনারা দোয়া করবেন দ্বিতীয় পবের খেলায় আমরা যেন জয় ছিনিয়ে আনতে পারি ।












