লালমনিরহাট থানার বিশেষ অভিযানে ০২ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ আটক ০১

0
60

মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মো: এরশাদুল আলম এর নেতৃত্বে বিশেষ অভিযানে লালমনিরহাট থানাধীন ০৮ নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপড়া মৌজাস্থ তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে টোলঘরের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ ইছাহাক মিয়া ইছাহাক আলী(৫০), পিতা-মৃত একরামুল হক , স্থায়ী: গ্রাম- পশ্চিম বালাটারী ০৩ নং ওয়ার্ড , থানা- ফুলবাড়ী, জেলা –কুড়িগ্রামকে ০২ কেজি ৮০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা ও ০১টি ব্যাটারী চালিত অটোভ্যানসহ আজ সকাল ০৭.৪৫ ঘটিকার সময় হাতে নাতে গ্রেফতার করা হয়। এ বিষয়ে লালমনিরহাট থানার মামলা একটি মামলা করা হয়।

উদ্ধারকারী অফিসার এসআই মোঃ রুহুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স, লালমনিরহাট থানা।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার সুদক্ষ অফিসার ইন চার্জ মো: এরশাদুল আলম বলেন, মাদকের বিষয়ে পুলিশ সব সময় সজাগ। আমরা কাউকেই কোন প্রকার ছাড় দিবো না। লালমনিরহাট সদর উপজেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, পুলিশ সচেতন রয়েছে বলে ওসি জানান।


লালমনিরহাট থানার বিশেষ অভিযানে ০২ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ আটক ০১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here