গুরুদাসপুরে ভর্তুকিমুল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

0
105

আতিকুর রহমান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ভর্তুকিমুল্যে তিন জন কৃষকের মাঝে ২ টি পাওয়ার থ্রেসার মেশিন (ধান,গম, কালাই, সরিষা মাড়াই মেশিন) এবং ১ টি মেইজ শেলার (ভূট্রা মাড়াই) মেশিন বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি যন্ত্র বিতরনে চাবি হস্তান্তরের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেণ সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, নাটোর খামার বাড়ির কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কৃষি প্রকৌশলী মোঃ মাহাবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশিদ এবং কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. মতিয়ার রহমান উপস্থিত ছিলেন।

উপকারভোগিরা হলেন, উপজেলার বিয়াঘাট গ্রামের মো. আলম হোসেন (ভূট্রা মাড়াই মেশিন), পুঠিমারি গ্রামের নুরুল ইসলাম আপেল ও পিপলা গ্রামের রেজাউল করিম (পাওয়ার থ্রেসার মেশিন)।

উপজেলা কৃষি অফিসার হারুনর রশিদ বলেন , সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সাড়ে তিন লাখ টাকা মুল্যের পাওয়ার থ্রেসার ১ লাখ ৩০ হাজার এবং ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের মেজ শেলার ৪২ হাজার ৫০০ টাকায় সরকারি ভর্তুকিমুল্যে বিতরন করা হয়েছে। উপজেলায় পর্যায়ক্রমে ৭ টি পাওয়ার থ্রেসার এবং ৭ টি মেইজ শেলার ভর্তুকি মুল্যে কৃষকদের মাঝে বিতরন করা হবে।


গুরুদাসপুরে ভর্তুকিমুল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here