বাউফলে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদকের ৫০ বছর পূর্তি উদযাপন।

0
59

তারেক রহমান প্রিন্স,স্টাফ রিপোর্টার বাউফল পটুয়াখালী

পটুয়াখালীর বাউফলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদকের ৫০ বছর পূর্তি উপলক্ষে, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৮ মে রবিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুন্নবী, প্রেসক্লাব বাউফলের সভাপতি আরিফুজ্জামান খান রিয়াদ, সাধারণ সম্পাদক মাহামুদ হাসান রুবেল সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সুধীমন্ডলী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


বাউফলে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদকের ৫০ বছর পূর্তি উদযাপন।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here