পটুয়াখালীতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৩ পালিত হয়েছে

0
165

কাজী মাহতাব উদ্দিন,পটুয়াখালী জেলা প্রতিনিধি

স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ শেখ হাসিনার বাংলাদেশ’এ স্লোগানে মধ্য দিয়ে পটুয়াখালীতে পালিত হয়েছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৩ এ’ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৪ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে পটুয়াখালী পলিটেকনিক ইন্সটিটিউট এর আয়োজনে পায়রা উড়িয়ে দিনটি উৎযাপন করা হয়।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন, সংরক্ষিত সাংসদ সদস্য অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন (এমপি)

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ জনাব মো. মোস্তাফিজুর রহমান খান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান, অধ্যক্ষ মোতাছিন বিল্লাহসহ অন্যন্য ইন্সটিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা।

পরে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইন্সটিটিউট ক্যাম্পাসে শেষ হয়।


পটুয়াখালীতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৩ পালিত হয়েছে

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here