নড়াইলে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১৪

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে পুলিশ অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ১৪ জনকে গ্রেফতার করেছে। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলা ও গ্রেফতারি পরোয়ানামূলে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানকালে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি তুষার কান্তি মালাকারকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। সে নড়াইল সদর উপজেলার বাঁশভিটা গ্রামের মৃত বীরেন্দ্র মালাকারের ছেলে। গ্রেফতারি পরোয়ানমূলে গ্রেফতারকৃত আসামিরা হলেন- নড়াইল সদর উপজেলার শেখহাটি গ্রামের প্রভাস দাস এবং লোহাগড়া উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের নুরতাজ, সোহেল ও লাহুড়িয়া গ্রামের নজীর মীর। বিভিন্ন মামলার গ্রেফতারকৃত আসামিরা হলেন- লোহাগড়া উপজেলার পার মল্লিকপুর গ্রামের বিপুল কাজী, আতিয়ার কাজী, সোহাগ কাজী, রুমোন কাজী, পাঁচুড়িয়া গ্রামের তাফসির আহম্মেদ, মিলন শেখ, মামুন শেখ, দীঘলিয়া গ্রামের আকাশ দত্ত ও চর মল্লিকপুর গ্রামের শুভ শেখ।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মো: ওবাইদুর রহমান ও লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো: নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এ সকল আসামিদের গ্রেফতার করা হয়। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


নড়াইলে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১৪

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles