নড়াইলে ডিবি’র অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক কারবারি আটক

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে ফরাহাদ সরদার(২৮) নামের এক যুবককে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ১৬ জুন (শুক্রবার) সন্ধ্যায় লোহাগড়া থানাধীন লক্ষীপাশা ইউনিয়নের সিংগা গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ফরাহাদ নড়াইল সদর উপজেলার সীমাখালী গ্রামের আবদার সরদারের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ পরিদর্শক জনাব সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) অপু মিত্র সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।


নড়াইলে ডিবি’র অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক কারবারি আটক

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles