
মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত রাস্তা নির্মান ও খাল ভরাট কাজ সম্পন্ন হয়েছে।
প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর কাশেম সরদার এর বাড়ী হতে খাল ভরাট সহ পশ্চিম দিক গামী মাটির রাস্তা সংস্কার কাজের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাবকে স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি ২ লক্ষ টাকা অনুদান প্রদান করেন। শ্রীপুর কাশেম সরদার এর বাড়ী হতে খাল ভারাট করার কাজ এবং পশ্চিম দিক গামী মাটির রাস্তা সংস্কার কাজ শেষ হয়েছে। দীর্ঘদিন পর এলাকার মানুষ রাস্তাটিতে চলাচল করতে পারছে। শনিবার রাস্তাটি পরিদর্শন করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, প্রতাপনগর ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ জাকির হোসেন। এসময় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার শহিদুল ইসলাম ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, মাওঃ রিয়াছাত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।













