আশাশুনি শোভনালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরন

0
90

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ করা হয়েছে। রবিবার (১৮ জুন) শোভনালী ইউনিয়ন পরিষদ চত্বরে এ বেঞ্চ বিতরণ করা হয়।

শোভনালী ইউনিয়ন পরিষদের মাধ্যমে এডিপি’র অর্থাায়নে শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ প্রদানের জন্য পরিকল্পনা গ্রহন করা হয়। এরই অংশ হিসাবে রবিবার বদরতলা হাজী জালাল উদ্দীন আদর্শ কলেজ, গোদাড়া গার্লস হাই স্কুল ও বাটরা এবতেদায়ী মাদ্রাসার বেঞ্চ বিতরণ করা হয়। শোভনালী ইউপি চেয়ারম্যান মাও: আবু বকর ছিদ্দিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে বেঞ্চ তুলে দেন। এসময় ইউপি সদস্য আলমগীর হোসেন, আজগর গাইন, সুভাষ মন্ডল, মোজাম্মেল হক, নাসির উদ্দিন, আঃ গফফার, আজিজুল ইসলাম প্রমুখ বেঞ্চ বিতরণকালে উপস্থিত ছিলেন।

এছাড়া বসুখালী দাখিল মাদ্রাসা, গোদাড়া দাখিল মাদ্রাসা ও শরাফপুর দাখিল মাদ্রাসার জন্য বেঞ্চ বরাদ্দ আছে।


আশাশুনি শোভনালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here