
নিখিল বিশ্বাস,স্টাফ রিপোর্টার খোকসা কুষ্টিয়া
কুষ্টিয়ার খোকসা উপজেলার পৌর ভূমি অফিসের পাশে জানিপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিশু পালের বাড়িতে রবিবার ভোর রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে। ঘটনা ঘটেছে থোকসা থানার ১২০০ মিটারের মধ্যে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিশু পাল জানান, রাত আড়াই টার দিকে দরজার ছিটকিনি ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে ১০/১২ জনের একটি ডাকাত দল। তারা সবাই মুখোশ পরিহিত ছিল। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সকল সদস্যদের জিম্মি করে লকার, আলমারি ভেঙ্গে সাত ভরি সোনা, নগদ আড়াই লক্ষ টাকা, মোবাইল সেট ও ল্যাপটপ সহ অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে বিশুপাল রাতেই খোকসা থানা পুলিশকে অবহিত করেন বলে জানান। ভোররাতে পুলিশের একটি টহল দল ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ ঘটনাস্থলে আসেন।
তিনি জানান, এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। পুলিশ তদন্ত করছে বলে তিনি বলেন এই ডাকাতি ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের কে সনাক্ত করার চেষ্টা করছি ডাকাত সদস্যদের কে দ্রুত গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে।













