
আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা কালিগঞ্জের সদর সরকারি এম খাতুন প্রাথমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুন সোমবার বেলা ১২ টায় প্রধান শিক্ষকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খান আবুল বাশার এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক ও সদস্য সচিব গঙ্গা সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আজিজুর রহমান আজু, সদস্য সুকুমার দাশ বাচ্চু, শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ।
সভায় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ও ভবনের অবকাঠামো উন্নয়নে বিস্তারিত আলোচনা সহ স্লিপের দ্বিতীয় কিস্তির টাকায় মালামাল ক্রয় করা ও স্কুলটি সিসি ক্যামেরায় আওতায় আমার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।












