বাউফলে হাসিব আলম এর নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী সমাবেশ

0
126

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরি ইউনিয়নের রাজাপুর মা ও শিশু হাসপাতাল সংলগ্ন মাঠে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে কালিশুরি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাংশের যৌথ উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জুন) বিকাল ৪ ঘটিকায় এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পটুয়াখালী-২ বাউফল আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য, বীর মুক্তিযোদ্ধার সন্তান হাসীব আলম তালুকদার। সভাপতিত্ব করেন কালিশুরি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মনজুরুল আলম হিরোন। যৌথ কর্মী সভায় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে নেতাকর্মীরা শুভেচ্ছা জানিয়ে ইউনিয়নে তোরণ, ব্যানার আর ফেস্টুন লাগিয়ে নেতাদের অভিনন্দন জানানোর পাশাপাশি নিজেদের অবস্থান তুলে ধরেছেন। কর্মী সভা শুরুর পূর্ব থেকেই কর্মী সভা সফল করার লক্ষে পৃথক পৃথক মিছিলে নেতা-কর্মীদের স্লোগানে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোমেন খান, কালিশুরি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যাপক সজল, আওয়ামী লীগ নেতা অধ্যাপক মিরন, কালিশুরি ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হাইসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শতশত নেতাকর্মীদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে কর্মী সমাবেশ সফল হয়েছে।


বাউফলে হাসিব আলম এর নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী সমাবেশ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here