ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন খোকসা উপজেলার মানবিক ইউএনও রিপন বিশ্বাস

0
86

নিখিল বিশ্বাস,স্টাফ রিপোর্টার খোকসা কুষ্টিয়া

খোকসা উপজেলা তথা দেশবাসীকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন উপজেলা দক্ষ ও দায়িত্বশীল মানবিক নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।

এক শুভেচ্ছা বার্তায় ইউএনও রিপন বিশ্বাস বলেন, ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতি ও মেলা বন্ধন।

তিনি খোকসা উপজেলা বাসী সহ দেশের সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে সরকারের পাশা-পাশি উপজেলার সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় দুঃস্থ মানুষের প্রতি সাহায্যের হাত প্রসারিত করার জন্য আহবান জানান।

তিনি আরো জানান, কোরবানির মধ্যে দিয়ে প্রতিটি মানুষ তার ভেতরে পশুত্বকে মুছে দিয়ে নিজেদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল আযাহা উল্লেখ করে তিনি বলেন, ঈদুল আযাহার উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। কোরবানির আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্যে দিয়ে আসে ঈদুল আযাহার আনন্দঘন মূহুর্ত। দেশের বিদ্যমান ক্রান্তিলগ্নে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে। তাই ঈদুল আযাহার শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভুতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসা পূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।

ঈদ-উল-আযহা সবার জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি। ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতির বন্ধন, খোকসা উপজেলা বাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।


ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন খোকসা উপজেলার মানবিক ইউএনও রিপন বিশ্বাস

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here