বাউফলে কুখ্যাত মাদক ব্যবসায়ী সোহরাব ইয়াবাসহ আটক

0
187

মোঃ জিয়াউল হক,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও দণ্ডপ্রাপ্ত আসামি সোহরাব (৩০) সিকদার ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছে।

শনিবার (২৪জুন) রাত আনুমানিক ১১:৪৫ মিনিটের দিকে বাউফল পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাংলালিংক টাওয়ার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক মিজানুর রহমান, এসআই ফিরোজ আল মামুন, এসআই মহিউদ্দিনসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে ১০টিরও বেশী মাদক মামলা রয়েছে। তিনি একজন ওয়ারেন্টভুক্ত আসামী, তার বিরুদ্ধে একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

আটককৃত সোহরাব সিকদারের নামে একটি মামলার ৬ মাসের ওয়ারেন্টও রয়েছে। সোহরাব সিকদার বাউফল পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আক্কেল আলী শিকদার এর ছেলে।

এ বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু করে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাছাড়া সোহরাব সিকদার নামকরা একজন দাগী মাদক ব্যবসায়ী এবং সাজা পরোয়ানাসহ তার নামে একাধিক মামলা রয়েছে।


বাউফলে কুখ্যাত মাদক ব্যবসায়ী সোহরাব ইয়াবাসহ আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here