ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রিন্সিপাল ডাঃ মোঃ মতিউর রহমান

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশে এখন উন্নয়নের জোয়ার। আজকের ডিজিটাল বাংলাদেশ শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের অবদান। শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে ১৪৮, ময়মনসিংহ-৩, গৌরীপুর আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রিন্সিপাল ডাঃ মোঃ মতিউর রহমান। গৌরীপুরকে স্মার্ট উপজেলা গড়তে আওয়ামী লীগের এমপি হিসেবে কাজ করতে চান এবং চাচা প্রাক্তন এম.পি থাকার সুবাদে উনার জনপ্রিয়তা ও ব্যাপক। তিনি চিকিৎসক হিসেবে অনেক মানুষের সেবা করেছেন। এখন তিনি সাধারণ মানুষের সেবায় কাজ করতে চান। সাধারণ মানুষকে পাশে নিয়ে গৌরীপুরের উন্নয়নে কাজ করতে চান। করোনাকালীন সময়ে তিনি চিকিৎসা সেবা এবং আর্থিক অনুদানের মাধ্যমে সাধারণ জনগণের পাশে ছিলেন সম্মুখ যোদ্ধা হিসেবে। সামাজিক বিভিন্ন সংগঠন ও নিজ উদ্যোগে সাধারণ জনপদে সহযোগিতা করেছেন তিনি। বর্তমানে তৃণমূলের আওয়ামী নেতা নেতৃবৃন্দের সাথে নিয়ে সভা, সমাবেশ, সেমিনার ও গণসংযোগের মাধ্যমে শেখ হাসিনা সরকারের অবদান তুলে ধরতে কাজ করছেন। বিগত ৮ বছর যাবৎ এমপি প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে কাজ করছেন ও গণ সংযোগ করছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, প্রিন্সিপাল ডাঃ মোঃ মতিউর রহমান, এম.বি.বি.এস, এফ, সি, পি. এস (সার্জারী)। তিনি ময়মনসিংহ জেলা, গৌরীপুর উপজেলার, ৫ নং সহনাটি ইউনিয়নের রাইশিমুল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা খোদানেওয়াজ এবং মাতা আয়েশা বেগম।

রাজনৈতিক পরিচিতিঃ
✪ সম্মানিত উপদেষ্টা, সভাপতি মন্ডলী, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ ✪ স্বাচিপ মনোনীত নির্বাচিত সেন্ট্রাল কাউন্সিলর-বি.এম.এ (প্রাক্তন)। ✪ স্বাচিপ মনোনীত কার্যকরী সদস্য-বি.এম.এ. ময়মনসিংহ জেলা কমিটি। ✪ আজীবন সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদ। ✪ আজীবন সদস্য, বি.এম.এ। ✪স্কুল কলেজ জীবনে ছাত্রলীগ কর্মী।

সামাজিক পরিচিতিঃ
☆ সভাপতি, গৌরীপুর সমিতি ময়মনসিংহ। ☆ জোনাল সেক্রেটারী-সোসাইটি অফ সার্জনস্ অব বাংলাদেশ (প্রাক্তন)। ☆ আজীবন সদস্য (বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস্ ও সার্জনস)।

প্রাতিষ্ঠানিক পরিচিতিঃ
✪ সিন্ডিকেট সদস্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (প্রাক্তন) ✪সিন্ডিকেট সদস্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (প্রাক্তন)। ✪ সদস্য, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (প্রাক্তন)। ✪ সিনিয়র সহ সভাপতি, শিক্ষক সমিতি- ময়মনসিংহ মেডিকেল কলেজ (প্রাক্তন)। ✪ সভাপতি, শিক্ষক সমিতি- প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ। ✪ সভাপতি, লিবার্টি সোসাল ফাউন্ডেশন, ময়মনসিংহ। ✪ সভাপতি, হযরত শাহ্ চুফ কারিগরি কলেজ, শাহ্গঞ্জ। ✪ সভাপতি, বায়তুল মামুর জামে মসজিদ, কেওয়াটখালী, ময়মনসিংহ। ✪ সভাপতি, বীর আহম্মদপুর টেকনিক্যাল ইন্সটিটিউট, গৌরীপুর। ✪ সদস্য গর্ভনিং বডি, নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ।

পারিবারিক রাজনৈতিক পরিচিতিঃ
প্রিন্সিপাল ডাঃ মোঃ মতিউর রহমানের চাচা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সরকার, ১৯৯১ সালের, ১৪৮, ময়মনসিংহ-৩ আসনে, জাতীয় সংসদ নির্বাচনে, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হন। একই আসনে ১৯৯২ সালের উপ-নির্বাচনে প্রিন্সিপাল মতিউর রহমান এর চাচী রওশন আরা নজরুল সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। উনার চাচা মোঃ সিরাজুল ইসলাম সরকার, ২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে, আওয়ামী লীগ মনোনীত গৌরীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। প্রিন্সিপাল মতিউর রহমানের ছোট ভাই মোঃ মোশারফ হোসেন সরকার, ৫ নং সহনাটী ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী এবং ভাতিজা মোঃ এস.এ.পিন্টু, সহনাটী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী (তৎকালীন বিরোধী দলীয় নেত্রী) ১৯৯২ সনের অক্টোবর মাসে মরহুম জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সাহেবের কবর জিয়ারত করেন এবং প্রিন্সিপাল ডাঃ মোঃ মতিউর রহমান -এর বাড়িতে কিছু সময় অতিবাহিত করেন এবং জনগণের সাথে মত বিনিময় করেন।

প্রিন্সিপাল ডাঃ মোঃ মতিউর রহমান চিকিৎসক হিসেবে বিনামূল্যে ও স্বল্প খরচে চিকিৎসা প্রদান করেন। মাঝে মাঝে বৃহৎ আকারে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার মানুষের সেবা প্রদান করেন। শীত বস্ত্র বিতরণ করেন। মেধাবী ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে ক্রেষ্ট প্রদান করেন। গরীব মেধাবী ছাত্রদের নগদ আর্থিক সহযোগীতা প্রদান করেন। বিদ্যালয়ে চেয়ার টেবিল ও ফ্যানের জন্য আর্থিক সাহায্য প্রদান করেন। ছাত্র-ছাত্রীদের মাঝে মুক্তিযুদ্ধ বিষয়ক ও বঙ্গবন্ধুর জীবনিমূলক বই প্রদান করেন। জাতীয় দিবসগুলো সংগঠনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদাসহ পালন করেন। মসজিদের উন্নয়নে আর্থিক সহযোগীতা প্রদান করেন। জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী, গণতন্ত্র ও দেশের উন্নয়নে মানুষকে উদ্ধুদ্ধ করণ বিভিন্ন সভা ও আলোচনায় অংশ গ্রহণ করেন। করোনার সময় সম্মুখ যোদ্ধা হিসেবে রোগীদের চিকিৎসা প্রদান করেন। করোনার সময় অসহায় মানুষের মাঝে আর্থিক সহযোগীতা প্রদান করেন।


ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রিন্সিপাল ডাঃ মোঃ মতিউর রহমান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles