এ কি আমাদের ভবিষ্যৎ প্লাস্টিক ব্যাগ বর্জন স্টাইক

0
159

মো মোমিনূর রহমান,শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপকূলে প্লাস্টিকে বর্জন করি পৃথিবীকে সুস্থ্য রাখি এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব প্লাস্টিক ব্যাগ বর্জন দিবস ২০২৩ উপলক্ষে কোস্টাল ইয়ূথ নেটওয়ার্ক এর উদ্যাগে শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে স্টাইক করা হয়।

সোমবার (৩ই জুলাই) সকালে সাতক্ষীরা শ্যামনগর কাশিমাড়ীতে প্লাস্টিক ব্যাবহারের ভয়াবহতা তুলে ধরে আমাদের প্রতিবেশ পরিবেশ সুরক্ষায় সচেতনায় গড়ে তুলতে বেসরকারি গবেষনা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় কোস্টাল ইয়ূথ নেটওয়ার্কের আয়োজনে কাশিমাড়ী নিউ মার্কেট এলাকায় এই স্টাইক পালন হয়। স্টাইকে বক্তারা বলেন প্রাকৃতিক বিপর্যয়, মানবসৃষ্টি নানা উন্নয়ন দূর্যোগ এবং জলবায়ু পরিবর্তনে নেতিবাচক প্রভাবের পাশাপাশি আজ গোটা বিশ্ব ভয়াবহ সংকটের মুখোমুখি।এই মুহূর্তে পৃথিবীর দূষণের সবচেয়ে অন্যতম কারণ প্লাস্টিক। আমরা সাধারণ খাবার দাবার থেকে শুরু করে ইলেকট্রানিক ইত্যাদি যে কোনো জিনিস বাজার থেকে প্লাস্টিকে মুড়িয়ে বাড়িতে নিয়ে চলে আসি। কিন্তু আমরা তাকে ব্যাবহার করে যেখানে সেখানে ফেলিয়ে দিয়ে থাকি। শুধুমাত্র ১ টি কোমল পানীয় কোম্পানীই বছরে ৩ মিলিয়ন টন প্লাস্টিক বোতল ব্যবহার করে। আর এই সমস্ত পলিথিন ব্যাগ বা প্লাস্টিক বর্জ্য শেষ পর্যন্ত মাটি, জলাশয়,নদী ও সমুদ্রকে দূষিত করছে যা মানব স্বাস্থ্য ও প্রান-প্রকৃতির জন্য মারাক্তক হুমকির। পৃথিবীতে প্লাস্টিক দূষণ এমন এক ভয়াবহ অবস্থায় চলে গিয়েছে, যে কারনে জাতিসংঘ ১০ বছরের সময় সীমা বেঁধে দিয়েছে। অর্থাৎ ২০৩০ এর মধ্যে পৃথিবীর সব দেশগুলোকে প্লাস্টিক বর্জন করতে হবে। তাই আসুন আমরা সবাই মিলে করি পণ প্লাস্টিক ব্যাগ ব্যাবহার না করে কাপড়ের ব্যাগ বা স্থায়ী ব্যাগ ব্যাবহার করি এবং পরিবেশকে সুন্দর রাখি।


এ কি আমাদের ভবিষ্যৎ প্লাস্টিক ব্যাগ বর্জন স্টাইক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here