দুৃমকিতে অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন, মেম্বার প্রার্থীর

মোঃ জাহিদুল ইসলাম,দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকীতে ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ফুটবল প্রতীকের প্রার্থী মোঃ খলিলুর রহমান। দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ নুরুল আমিন দুমকী উপজেলা রিটার্নিং কর্মকর্তার বরাবরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষিতে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার দুপুর ১২টায় দুমকী প্রেসক্লাব হলরুমে এক সংবাদ সম্মেলন করেন। খলিলুর রহমান লিখিত বক্তব্যে বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ নুরুল আমিন, তালা প্রতীক। সে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন একটি অভিযোগ দাখিল করেছেন। এবং সেটা কিছু অনলাইন পোর্টাল ও পত্রিকায় প্রকাশিত হয়েছে। যা নির্বাচনে আমার ভাবমূর্তি নষ্ট করার একটি পাঁয়ে তারা মাত্র। উক্ত ওয়ার্ডে আমি বারবার বিপুল ভোটে নির্বাচিত সদস্য হয়েছি। এলাকায় আমি সততা-নিষ্ঠার সাথে শালীস ব্যবস্থা, উন্নয়নমূলক কাজ করেছি। তাই এবারেও এলাকার জনগণের অনুরোধে প্রার্থী হয়েছি। আমার সুনাম নষ্ট করার জন্য আমার ছেলে মোঃ আরিফ (মাসুম বিল্লাহ) এবং ভাইয়ের ছেলে মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন সেটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আমার ছেলে মোঃ আরিফ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এ চাকরি করে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ছুটিতে বাড়িতে এসেছে এবং ভাতিজা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকুরী করে।

তাই তাদের হেনস্থা করার জন্য মিথ্যা বানোয়াট অভিযোগ দাখিল করেছেন। আমার বিরুদ্ধে শাওন নামের ভাড়া করা কর্মীর দ্বারা মারধরের অভিযোগও মিথ্যা। প্রকৃত পক্ষে আমি তাকে চিনি না। আমার কর্মীর বিরুদ্ধে পোষ্টার ছেঁড়ার অভিযোগ‌ও সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এই মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি তার সংবাদ সম্মেলনের বক্তব্য শেষ করেন।


দুৃমকিতে অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন, মেম্বার প্রার্থীর

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles