
মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী
পটুয়াখালী, দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গত দুইদিনে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৪ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে সেচ্ছায় ২ জন রোগী চলে যান বলে হাসপাতালের আর এম ও ডাঃ এনামুল হক নিশ্চিত করেছেন।
রবিবার (১০ জুলাই) দুপুরে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে দেখা গেছে, ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার সেবা দিচ্ছেন চিকিৎসক ও নার্সরা।ওয়ার্ডে ভর্তিরত রোগীরা হচ্ছেন-মোঃ সাফিয়া (৪৫),মোঃ রুমানা(২০)।
রোগীদের মধ্যে ৭ জুলাই থেকে ১০ জুলাই সোমবার ২ টা, এ সময়ের মধ্যে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে স্বেচ্ছায় রিলিজ নিয়ে ফিরে গেছেন দুজন, এদিকে হাসপাতালে ডেঙ্গু রোগীর ভর্তির খবরে সাধারনের মাঝে ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে।





