
মোঃ হাসান আল মামুন,দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিনদিন গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে মানবিক ও সেচ্ছাসেবা মূলক সংগঠন আবাম ফাউন্ডেশন বাংলাদেশ। ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ স্লোগানকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সেচ্ছাসেবকদের মাধ্যমে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
আবাম ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক হাফেজ মাওলানা রবিউল ইসলামের নের্তৃত্বে দীঘিনালায় গত ৬ জুলাই থেকে ৮জুলাই পর্যন্ত উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে এ গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ’র মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এছাড়াও প্রতিবছর আবাম ফাউন্ডেশন দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় এতিমদের জন্য এক বেলা ভালো খাবার, গরীব, দুস্থ, অসহায় পরিবার ও শিক্ষার্থীদের মাঝে বস্ত্র, ত্রান, অর্থ ও সেলাই মেশিনসহ বিভিন্ন সহযোগিতা করে থাকেন বলে জানিয়েছেন আবাম ফাউন্ডেশন’র খাগড়াছড়ি জেলা সমন্বয়ক হাফেজ মাওলানা রবিউল মোস্তফা। এসময় আরো উপস্থিত ছিলেন আবাম ফাউন্ডেশন’র সেচ্ছাসেবক মোহাম্মদ আব্দুল কুদ্দুস, রমজান আলী,মো:সুলতান, মো:ইয়াসিন প্রমুখ।





