বিয়ানীবাজারে ট্রাক-মোটর সাইকেল সং’ঘ’র্ষে তরুণ নিহত

শাহরিয়ার রহমান,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি

সিলেট-বিয়ানীবাজার মহাসড়কের কাকরদিয়া কুশিয়ারা ব্রিকফিল্ড এলাকায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক তরুণের মৃত্যু হয়েছে। এ সময় অপর মোটর সাইকেল আরোহী তরুণের অবস্থা আশংকাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তরুণ শেওলা ইউনিয়নের নেরাউদি গ্রামের নাজিম উদ্দিনের পুত্র জাবের আহমদ (১৬)। সে কাকরদিয়া তেরাদল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং আহত তরুণ দুবাগ ইউনিয়নের মেওয়া এলাকার নজরুল ইসলামের পুত্র আরিফুল ইসলাম। আহত অবস্থায় তাকে সিলেট প্রেরণ করা হয়েছে।

জানা যায়,বিপরীতগামী মালবাহী ট্রাকের (মৌলভীবাজার-ড ১১-০৪৮৮) সামনের অংশের সাথে সরাসরি ধাক্কা খেয়ে ছিটকে পড়ে মোটর সাইকেল আরোহী দুই তরুণ। প্রত্যেক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে তরুণ জাবের আহমদের মৃত্যু হয়। স্থানীয় তাদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তরুণ জাবের আহমদকে মৃত ঘোষণা করেন। আহত অপর তরুণের অবস্থাও আশংকাজনক। তার মাথা, বুক ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার এবং ট্রাকটি জব্দ করেছে। এ সময় সড়কে যানজট দেখা দেয়।


বিয়ানীবাজারে ট্রাক-মোটর সাইকেল সং’ঘ’র্ষে তরুণ নিহত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles