দুমকীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু।

আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুমকি পটুয়াখালী

শুক্রবার(১৪জুলাই) সাড়ে ৫টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুমকী গ্রামের হানিফ প্যাদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মো. ইয়াসিন  একই গ্রামের রিপন প্যাদা-আফিয়া দম্পতির ছেলে। সে উপজেলার ৫১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

ঘটানার সূত্রে জানা যায়, শুক্রবার আসরের নামাজের পরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পেছন দিয়ে যাওয়া নির্বাচনী মিছিল দেখতে যায় ইয়াসিন। পরিবারের লোকজন অনেকক্ষণ না দেখে তাকে খোঁজাখুঁজি করেন।

নিহত ইয়াসিনের মামা শেখ সোহাগ জানান, পুকুরে ইয়াসিনের মা জুতা ভাসতে দেখে চিৎকার দেন এবং প্রতিবেশীরা দৌড়ে এসে তাকে উদ্ধার করে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুমকী থানার ওসি মো. আবুল বাশার জানান, এ বিষয়ে আমার জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে দেখছি।


দুমকীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles