আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহে মতবিনিময় সভা

0
67

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে কর্মসূচির প্রথম দিনে আলোচনা সভা ও মাইকিং এর মাধ্যমে প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আলোচনা রাখেন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবিব, উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি ও মহিষকুড় মৎস্য সেট কমিটির সভাপতি আরিফুল ইসলাম মোল্যা, মহেশ্বরকাটি মৎস্য সেটের কোষাধ্যক্ষ বিকাশ চন্দ্র বাছাড়, মৎস্য চাষী হযরত আলী প্রমুখ। ‘নিরাপদ মাছে ভরবে দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ Ñপ্রতিপাদ্যকে সামনে রেখে সভায় চিংড়ীতে পুশ বন্দ, ভেনামী চাষ, নেটপাটা অপসারণ, সমুদ্রে মাছ ধরা বন্দ থাকার কারনে রানী বাগদা পাওয়া না যাওয়ায় ভারত থেকে নেপলী/বাগদা পোনা আসতো সেটিও বন্দ আছে। তিনি মাছ চাষী ও ব্যবসার সাথে জড়িতদের সরকারি নির্দেশনা মেনে মৎস্য সম্পদকে সমৃদ্ধ করতে আহবান জানান। এছাড়া মৎস্য সপ্তাহকে সফল করতে এবং জন সাধারণকে সচেতন করতে দিন ব্যাপী মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচার চালান হয়।


আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহে মতবিনিময় সভা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here