নড়াইল ইয়াবাসহ গ্রেফতার ২

0
93

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২৪ জুলাই) দিবাগত রাতে কালিয়া উপজেলার কলিমন গ্রাম থেকে দুই যুবককে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন.. কালিয়া উপজেলার কলিমন গ্রামের মৃত লায়েক হোসেনের ছেলে আবুল কালাম শেখ (৩২) এবং একই গ্রামের মৃত সৈয়দ আহম্মদ মোল্যার ছেলে সিরাজুল ইসলাম ওরফে সাহেব আলী (৩৫)।

ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, গোপন সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স সোমবার রাতে কালিয়া উপজেলার কলিমন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ১৪০ পিস ইয়াবা জব্দ করা হয়।

এছাড়া তাদের বিরুদ্ধে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।


নড়াইল ইয়াবাসহ গ্রেফতার ২

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here