কুড়িগ্রামের রায়পুর বাজার এলাকায় ১৮ কেজি গাঁজা সহ মাদকের মুল হোতাকে আটক করেছে ডিবি পুলিশ।

মোঃ রোকনুজ্জামান রোকন,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের রায়পুর বাজার এলাকায় ১৮ কেজি গাঁজা সহ মাদকের মুল হোতা কে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

ডিবি,র কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব থেকেই রায়পুর বাজারে অবস্থান করছিল ডিবির চৌকস টিম। ঢাকাগামী হানিফ বাসে তল্লাশি চালিয়ে মাদক কারবারি হারুন ( ৩০) কে গাঁজার বস্তা সহ আটক করা হয়। মাদক কারবারি হারুনের এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ভূরুঙ্গামারী উপজেলার বাশজানি সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে গাঁজা এনে দেশের বিভিন্ন স্থানে কৌশলে তা বিক্রি করে।

এই উপজেলার বাশজানি ইউনিয়নে মাদক ব্যবসায়ীরা বিভিন্ন সময় কৌশলে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা,মদ সহ মাদকের বেবসা করে আসছে।

ইতিপূর্বে ভূরুঙ্গামারী থানা পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়ে অনেক মাদক ব্যবসায়ীদের আটক করে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করলেও তারা জামিনে বেরিয়ে এসে আবার পূর্বের অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়ে। উপরোক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার এর নিকট জানতে চাইলে তিনি জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে কুড়িগ্রাম থানায় মামলা রুজু করা হয়েছে।

কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিত ভাবে অব্যাহত থাকবে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।


কুড়িগ্রামের রায়পুর বাজার এলাকায় ১৮ কেজি গাঁজা সহ মাদকের মুল হোতাকে আটক করেছে ডিবি পুলিশ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles